চবিতে রোববার থেকে শুরু ভর্তি পরীক্ষা
চবি সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৬:৫২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। 'বি' ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের ১ হাজার ২২১ টি আসনের জন্য লড়বেন ৪২ হাজার ৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে দুই শিফটের মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারে 'বি' ইউনিটে কলা অনুষদভুক্ত ইংরেজি, বাংলা, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি বিভাগ, ইসলামিক স্টাডিজ, পালি, সংস্কৃত ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগ।
এদিকে পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে গতবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ও বিকেল দুটি শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে।
'বি' ইউনিটে ভর্তিচ্ছু ২০০০০১ থেকে ২২১০০২ পর্যন্ত রোলধারী শিক্ষার্থীদের প্রথম শিফটে এবং ২২১০০২ থেকে ২৪২০০৪ পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম সমকালকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।'
উলেতখ্য, 'এ' ইউনিটের পরীক্ষা ২৯ আক্টোবর, 'সি' ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর, 'ডি' ইউনিটের পরীক্ষা ২৮ তারিখ এবং 'বি১' ও 'ডি১' দুই উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ আক্টোবর।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়