ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

করোনার ভুয়া রিপোর্ট 

রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু

রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু
×

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৭:৪৮

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর এই অভিযোগ গঠন করেন। 

এই মামলার অপর আসামিরা হলেন- দীপায়ন বসু অনিন্দ্য দত্ত, মাসুদ পারভেজ ও  মিজানুর রহমান। তাদের মধ্যে দীপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু হলো। 

মামলার নথি থেকে জানা গেছে, মেট্টোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। পরে ২০২১ সালের ৩০ মে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আরও পড়ুন

×