ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ক্যাসিনোকাণ্ড: প্রথম চার্জশিট খালেদের বিরুদ্ধে

ক্যাসিনোকাণ্ড: প্রথম চার্জশিট খালেদের বিরুদ্ধে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৪:২২

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার যুবল‌ীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের ব‌হিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়ার বিরুদ্ধে গুলশান থানায় করা অস্ত্র আইনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে র‌্যাব।

রোববার র‌্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি মিজানুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার কারো বিরুদ্ধে প্রথমবারের মতো আদালতে অভিযোগপত্র দাখিল করা হলো।

এএসপি মিজানুর রহমান জানান, খালেদ মাহমুদ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন রোববার ঢাকার মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল করেন।

আরও পড়ুন

×