ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

হাইকোর্টে রুল জারি

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়
×

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ২২:১৩

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন-২০২৪ অনুযায়ী প্রশাসক নিয়োগ কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব, স্থানীয় সরকার বিভাগসহ পাঁচজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন-২০২৪ চ্যালেঞ্জ করে রংপুরের পীরগঞ্জ উপজেলার তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ রিট আবেদনটি করেন। এর আগে গত ১ জুলাই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এ প্রশাসক নিয়োগ হবে কেবল এক মেয়াদে ১২০ দিনের জন্য। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুন

×