ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান

র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান
×

এ কে এম শহিদুর রহমান ও মাইনুল হাসান। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১০:৫১ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১১:৩৭

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। একই সঙ্গে সিআইডির উপ-মহাপরিদর্শক মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ বুধবার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এদিকে র‌্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের সংযুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন

×