ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘অনির্দিষ্টকাল’ বন্ধ নয়, মঙ্গলবার খুলছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়

‘অনির্দিষ্টকাল’ বন্ধ নয়, মঙ্গলবার খুলছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
×

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ২২:২২

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি ‘সাময়িক’ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম রাজু। মঙ্গলবার থেকে আগের সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে। শনিবার তিনি সমকালকে এ তথ্য জানান। 

ডেপুটি রেজিস্ট্রার বলেন, বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলেন। এ পরিস্থিতিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করা হয়। 

পরে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাটি ‘সাময়িক’। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলে দেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, সোমবার জন্মাষ্টমীর ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরদিন মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। সব ক্লাস আগের সময়সূচি অনুযায়ী চলবে।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন তারা।  
 

আরও পড়ুন

×