‘ইভোলিউশান ইউকে’র বিক্রয়কেন্দ্র উদ্বোধন
‘ইভোলিউশান ইউকে’র নতুন আউটলেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ | ১৯:২৮
নারীর রূপ রাঙানোর ব্রত নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে বড় পরিসরে শুরু হচ্ছে ‘ইভোলিউশান ইউকে’ এর আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা হলো- ধানমন্ডি-২ এর পিলখানার সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স , ফ্লোর-৩, লিফট -৩, দোকান নম্বর ৩০০৪,৩০০৫,৩০০৬ ও ৩০০৭।
ফ্যাশন সচেতন নারী ও ক্রেতা সাধারণের চাহিদা অনুসারে ‘ইভোলিউশান ইউকে’র আউটলেটে পাওয়া যাবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্কিন কেয়ার, মেক আপ, টয়লেট্রিজ, ফেসওয়াশ, ফেস মাস্ক, ফেস টোনার, বডি ওয়াশ, সুগন্ধি, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার অয়েল, হেয়ার মাস্ক হেয়ার স্প্রে, ড্রিংকস, অরগানিক ফুড, সাপ্লিমেন্ট, গহনা, ব্যাগসহ বিভিন্ন গৃহস্থালী ও উপহারসামগ্রী।
প্রায় এক দশক ধরে নারীর ত্বকের পরামর্শ দিয়ে অনলাইনে নারীদের আস্থা অর্জন করেছেন যুক্তরাজ্য প্রবাসী ত্বক বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা শামীমা আক্তার। নারীদের আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াসহ নারীদের হাতের কাছে পৌঁছে দিয়েছেন বিশ্বখ্যাত নানা প্রসাধনী ও কসমেটিকস।
কর্মজীবী নারী, সেলিব্রেটি, ছাত্রী, গৃহিণীসহ সবার বিশেষ আগ্রহ রয়েছে ‘ইভোলিউশান ইউকে’র পণ্যের প্রতি। সস্তা ও নকল পণ্যের ভিড়ে মানসম্মত পণ্য নিয়ে ইতিমধ্যে সাড়া জাগিয়েছে ‘ইভোলিউশান ইউকে’র পণ্য। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- আউটলেট
