ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিএনপির শোভাযাত্রা শুরু

বিএনপির শোভাযাত্রা শুরু
×
×

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ১৬:০০ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ | ১৮:৪৫

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার  বিকেলে সাড়ে ৩টার দিকে এ শোভাযাত্রা শুরু হয়। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এর আগে শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা।

 


 

আরও পড়ুন

×