ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
×

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৭:০৯

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শেষ রাতের দিকে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে।’

আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। পাশাপাশি তাবলীগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে, এখান থেকে আরও উন্নতি করতে হবে। ১৬ ডিসেম্বর যাতে ভালোভাবে উদযাপন করা যায়, এ ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা করতে হবে।’

ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবার বৈঠক হবে। এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এবারও সেভাবেই হবে।’

আরও পড়ুন

×