ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইয়ামাহা শো-রুম ‘রুবেল এক্সপ্রেস’ পরিদর্শন করলেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা 

ইয়ামাহা শো-রুম ‘রুবেল এক্সপ্রেস’ পরিদর্শন করলেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৩১

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন বর্তমানে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা’র একজন ডিলার। ব্যবসায়ী হলেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্কটা রয়েছে আগের মতোই। এবার বিপিএলে খুলনা টাইগার্স এর হয়ে খেলছেন তিনি। তবে সতীর্থদের নিজের শো-রুম দেখানোর আমন্ত্রণ জানাতে ভোলেননি তিনি। 

২ ফেব্রুয়ারি খুলনা টাইগার্স এর পুরো টিম হাজির হয় ‘রুবেল এক্সপ্রেস’ এ। তাদের মধ্যে ইংল্যান্ডের অ্যালেক্স রোস, পাকিস্তানের মুহাম্মাদ নেওয়াজ, অস্ট্রেলিয়ার উইলিয়াম বসিস্ত সহ বাংলাদেশের হাসান মাহমুদ, মাহমুদুল হাসান জয় ও অন্যান্য তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পুরো শো-রুম তারা ঘুরে দেখেন। বিশ্বখ্যাত ইয়ামাহার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য তারা রুবেল হোসেনের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×