আনোয়ার খান হাসপাতালে করোনা চিকিৎসা পাবে নিবন্ধন অধিদফতর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ১০:০২
আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরে কর্মরত জেলা-রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার ও তাদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে আনোয়ার খান মর্ডান হাসপাতালে করোনা চিকিৎসার সুবিধা পাবেন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক শহিদুল আলম ঝিনুকের উপস্থিতিতে আনোয়ার খান মডার্ন হসপিটালের সঙ্গে বাংলাদেশ রেজিস্ট্রশন সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
আনোয়ার খান মডার্ন হসপিটালের পক্ষে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন খান এম.পি এবং বাংলাদেশ রেজিস্টেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. জিয়াউল হক ও মহাসচিব শেখ কাওসার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। হাসপাতালেই এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- বিষয় :
- আনোয়ার খান হাসপাতাল
- করোনা চিকিৎসা
