ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাংবাদিক পারুলের মামলায় জামিন মেলেনি প্লাবনের ভাইয়ের

সাংবাদিক পারুলের মামলায় জামিন মেলেনি প্লাবনের ভাইয়ের
×

এস এম নিজাম উদ্দিন

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৮:২১

নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার অভিযোগে সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের দায়ের করা মামলার আসামি এস এম নিজাম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত। 

সোমবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের ভার্চুয়াল আদালতে নিজামের জামিন আবেদন করেন তার আইনজীবী। পুলিশ প্রতিবেদন না আসায় শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২৭ জুন কুড়িগ্রামের চিলমারী থেকে মামলার প্রধান আসামি রেজাউল করিম প্লাবনের ছোটভাই নিজাম উদ্দিনকে গ্রেফতার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের একটি টিম। পরদিন তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

যৌতুক দাবি, যৌতুকের জন্য নির্যাতন এবং ভ্রূণ হত্যার অভিযোগে গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন পারুল।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন পারুলের কাছে। এক পর্যায়ে একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক থাকার কথা জেনে যান পারুল। এরপর অনৈতিক সম্পর্কে বাধা ও যৌতুক না দেওয়ায় তাকে নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ৫ মে তিনি প্লাবনের গ্রামের বাড়ি গেলে সেখানেও মারধরের শিকার হন। প্লাবনের বড় ভাই এমএ আজিজ, ছোট ভাই নিজাম উদ্দিন এবং বাবা সামসুল হকও মারধর করেন পারুলকে।

আরও পড়ুন

×