ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ২৩:৩৮ | আপডেট: ১০ জুলাই ২০২৫ | ০০:১৮

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আগামীকাল বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপিতে এ তথ্য জানান মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, অনিবার্য কারণবশত আগামীকাল বৃহস্পতিবার আলিম ইংরেজি ২য় পত্রের (বিষয় কোড-২৩৯) পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 

অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

আরও পড়ুন

×