ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার টিটন গাজী রিমান্ডে

মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার টিটন গাজী রিমান্ডে
×

.

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ১৮:৫৯

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৪৩) হত্যার মামলায় গ্রেপ্তার মো. টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি টিটন গাজী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সে ঘটনায় জড়িত অন্যান্য আসামিাের পরিচিত। এজাহারনামীয় অন্যান্য পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহসহ এজাহারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের লক্ষ্যে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনার ধারাবাহিকতা পরিকল্পনা প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন

×