ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৪৯৭৮ সরকারি হজযাত্রীকে সোয়া ৮ কোটি টাকা ফেরত দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

৪৯৭৮ সরকারি হজযাত্রীকে সোয়া ৮ কোটি টাকা ফেরত দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ১৭:০৮

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এ কথা জানান।

চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন

×