ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ

নোটস অন জুলাই: প্রথম দিনে ৭০০ জনের স্মৃতিকথা সংগ্রহ

নোটস অন জুলাই: প্রথম দিনে ৭০০ জনের স্মৃতিকথা সংগ্রহ
×

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১৩:৪২ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ | ১৩:৫১

‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ কার্যক্রমের আওতায় সোমবার প্রথম দিনে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭০০ জনের স্মৃতিকথা সংগ্রহ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থা এবং জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে আগামী ৫ আগস্ট পর্যন্ত ‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহ কার্যক্রম চলবে। এসব পোস্টকার্ড গুরুত্ব-সহকারে সংরক্ষণ করা হবে।

সব শ্রেণি-পেশার মানুষ এই পোস্টকার্ডে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত স্মৃতি ও মতামত দিতে পারবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

আরও পড়ুন

×