ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোহাগ হত্যা

গ্রেপ্তার তিন আসামি সাতদিনের রিমান্ডে

গ্রেপ্তার তিন আসামি সাতদিনের রিমান্ডে
×

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার পর নিথর দেহের ওপর লাফায় কয়েকজন যুবক (ছবি-সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া)

আদালত প্রতিবেদক 

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ১৭:৪৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ | ১৭:৪৫

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় তারেক রহমান রবিনসহ তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত রিমান্ডের এ আদেশ দেন। 

বাকিরা হলেন, রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু (৩১) ও মো. নান্নু কাজী (৩৩)। এ দিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

জানা যায়, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা। ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

×