ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সাক্ষাৎ 

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সাক্ষাৎ 
×

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ | ১৮:৪৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ | ১৯:৫৪

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ ও ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

এ সময় শারমিন আহমদের লেখা, ‌‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন তাঁরা।

১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের দরদরিয়া গ্রামে জন্ম নেন তাজ উদ্দিন আহমেদ। 

আরও পড়ুন

×