এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার- ভিডিও থেকে নেওয়া ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ১৫:৩০ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ | ১৫:৩১
এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তবে দুই দিনের স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে এখনও সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এ কথা জানান।
তিনি বলেন, ‘২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবো। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।’
- বিষয় :
- শিক্ষা উপদেষ্টা
- সি আর আবরার
- এইচএসসি
