ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

দুই মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ
×

মমতাজ বেগম

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১২:৪০ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ১২:৫৩

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে।

‎আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

‎আজ সকালে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূঁইয়া ও হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

‎মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আশুলিয়া থানাধীন এলাকায় গত বছরের ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

‎‎অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি সিএইচএম এ চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

আরও পড়ুন

×