ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে জয়ের দুটি বাড়ি থাকার কথা জানাল দুদক

মার্কিন আদালতে তথ্য পাঠানোর উদ্যোগ

যুক্তরাষ্ট্রে জয়ের দুটি বাড়ি থাকার কথা জানাল দুদক
×

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ২২:৪৫

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুটি বাড়ির সন্ধান পাওয়ার তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যা তিনি আয়কর নথিতে গোপন করেছেন। দুদক বলছে, ভার্জিনিয়ার গ্রেট ফলসের পার্কার হাউস ড্রাইভের ১০৪১১ নম্বর এবং ফলস চার্চের বেলমানার কোর্টের ৩৮৪৭ নম্বর বাড়ির মালিক জয়। ২০২৪ সালের ২৭ জুন ও ২০১৪ সালের ৫ মে কেনা বাড়ি দুটির বাজারমূল্য ৫৩ কোটি টাকার বেশি বলে মনে করে দুদক।

এর আগে, দুদকের একটি অনুসন্ধান দল ঠিকানাসহ এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করে এবং পরে তা অনুমোদন হয়। 

দুদকের একটি সূত্র জানায়, আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদালতে জয়ের বাড়ির বিষয়ে তথ্য পাঠানো হবে। যুক্তরাষ্ট্র সরকার ওই তথ্যের ভিত্তিতে বাড়ি দুটি জব্দ করতে পারে। যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানোর অনুমতির জন্য আগামী রোববার ঢাকার বিশেষ জজ আদালতে বিষয়টি তোলা হবে। 

দুদক জানায়, জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে

আরও পড়ুন

×