ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতীজ্ঞ: স্বাস্থ্য উপদেষ্টা

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতীজ্ঞ: স্বাস্থ্য উপদেষ্টা
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ২২:৩৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতীজ্ঞ বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। সেখানে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।’

বর্তমানে সিএমএইচে বিমান দুর্ঘটনায় আহত আটজন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। উপদেষ্টা তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার মান ও শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবাদানের প্রশংসা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন

×