ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঢাকা ও চট্টগ্রামে ৯ হাজার সিএনজি অটোরিকশা অনুমোদনের দাবি

ঢাকা ও চট্টগ্রামে ৯ হাজার সিএনজি অটোরিকশা অনুমোদনের দাবি
×

বাংলাদেশ অটো রিকশা হালকাযান পরিবহন ক্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | ১৩:২৮

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে আরও ৯ হাজার সিএনজি অটোরিকশা অনুমোদনের দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রিকশা হালকাযান পরিবহন ক্রমিক ফেডারেশন। রোববার রাজধানীর তোপখানায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক। 

গোলাম ফারুক বলেন, ২০০৮ সালে রাজধানী ঢাকায় পাঁচ হাজার সিএনজি অটোরিকশা অনুমোদনের সিদ্ধান্ত হয়। ১৭ বছরেও সেই ৫ হাজার অটোরিকশা বরাদ্দ দেয়নি সরকার। অথচ এটার বিপরীতে ৩১৯৬টি আবেদন জমা রয়েছে। 

তিনি বলেন, গত ১৭ বছরে ঢাকা শহরের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আয়তন বেড়েছে আরও অনেক। পরিবহনের চাহিদা বেড়েছে কিন্তু সেই তুলনায় সিএনজি অটোরিকশা সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থা বিবেচনা করে রাজধানী ঢাকায় পাঁচ হাজার এবং চট্টগ্রামে চার হাজার সিএনজি অটোরিকশা অনুমোদন দেওয়ার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

×