ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চায় বিএমইউ

চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চায় বিএমইউ
×

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, আসেসকো ও বিএমইউ’র মধ্যে একাডেমিক-টেকনিক্যাল কোলাবরেশন শীর্ষক সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১৬:৫০ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ১৭:১২

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলছেন, চিকিৎসা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে রোবোটিক সার্জারি চালু করা হবে।

মঙ্গলবার বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আসেসকো) এবং বিএমইউ’র মধ্যে একাডেমিক-টেকনিক্যাল কোলাবরেশন শীর্ষক এক সভায় এসব কথা বলেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, এআইভিত্তিক চিকিৎসা সেবা, পুনর্বাসন সেবায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা আন্তরিক। চিকিৎসা সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ, মেডিকেল শিক্ষার আধুনিকায়ন ও গবেষণায় সহযোগিতা চাই।

অধ্যাপক ডা. রাহিল কামার ভবিষ্যতের মেডিকেল সায়েন্সে এআই-এর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। পরে বিএমইউ’র বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষাবিদরা তাঁদের মতামত তুলে ধরেন। 

আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রফেসর ডা. মো. রুহল আমিন, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন, জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের প্রফেসর ডা. এম. মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান ও সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান।

 

 

আরও পড়ুন

×