ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা অপু ৪ দিনের রিমান্ডে

গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা অপু ৪ দিনের রিমান্ডে
×

ছবি: সমকাল

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৮:১৭ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ১৮:১৯

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে তাকে অঝোরে কান্নায় করতে দেখা যায়। 

আজ শনিবার বিকেল ৩টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এরপর বিকেল ৩ টা ২৮ মিনিটের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে লিফটে তোলা হয়। লিফটে তোলার সময় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। 

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গতকাল শুক্রবার চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন

×