ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট, গুরুত্ব পাবে পুশইন-অনুপ্রবেশ 

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট, গুরুত্ব পাবে পুশইন-অনুপ্রবেশ 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ২২:১৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ২২:২০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট ঢাকায় শুরু হবে। চার দিনব্যাপী এ সম্মেলনে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেওয়ার কথা রয়েছে। 

এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ; ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়ে আলোচনা হবে।

এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ; সাম্প্রতিককালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ; দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। 

গত ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×