সমকালের নামে ভুয়া ফটোকার্ড
×
ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ০০:২৪
‘ধানমণ্ডি ৩২ এ আওয়ামী লীগের কর্মী ভেবে এক পথচারীকে পিটিয়ে হত্যা’ শিরোনামে দৈনিক সমকালের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি ভুয়া।
সমকালে এই শিরোনামে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ডটিও সমকালের নয়। ফেসবুক পেজে শেয়ার করা সমকালের কার্ডের আদলে ভুয়া কার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভ্রান্তি এড়াতে সমকালের ফেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।
