ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বন্ধ করুন: আইন উপদেষ্টা

অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বন্ধ করুন: আইন উপদেষ্টা
×

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ১৫:২২

রোগীদের অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা দিয়ে অতিরিক্ত অর্থলাভের প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন ‌‘বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’ (বিপিএইচসিডিওএ) এর নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

ড. আসিফ নজরুল বলেন, ‘বিদেশি চিকিৎসা নেওয়ার প্রবণতা বন্ধ করেন। দেশের চিকিৎসকদের ব্যবহার ভালো করেন। রোগীদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার বন্ধ করেন ‘

তিনি বলেন, ‘আমার বাসার একজন কাজের লোক কিছু দিন আগে চিকিৎসক দেখাতে গিয়েছিল। তাকে ১৪টা পরীক্ষা দেওয়া হয়েছে। পরে সে গ্রামে গিয়ে এক চিকিৎসকের কাছে গিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা না করেই সুস্থ হয়ে গেছে।’ এ সময় অপ্রয়োজনীয় ওষুধ না লেখার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন

×