ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডাকসু নির্বাচন

ছাত্র অধিকার পরিষদের প্যানেলে বিন ইয়ামিন ভিপি, সাবিনা জিএস প্রার্থী

ছাত্র অধিকার পরিষদের প্যানেলে বিন ইয়ামিন ভিপি, সাবিনা জিএস প্রার্থী
×

সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন বিন ইয়ামীন মোল্লা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১৬:১২

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন বিন ইয়ামীন মোল্লা। 

প্যানেলের অন্যান্য সম্পাদক পদে রয়েছেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজবসালার খান শাওন। 

এছাড়া সদস্য পদে জাপানিজ স্টাডিজ বিভাগের রাহাত, ২০২৩-২৪ সেশনের রেজুয়ান, একই ব্যাচের মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌষিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও এইচএম মাহতাব ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

 

আরও পড়ুন

×