সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব
লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১৯:৩৪
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান রোববার (১৭ আগস্ট) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন অবসরে যান গত ৪ আগস্ট।
সরকারের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক পদ সচিব। মন্ত্রণালয় ও বিভাগগুলোর নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের অন্যতম প্রধান দায়িত্ব তাঁদের হাতে।
- বিষয় :
- সচিব
- মন্ত্রণালয়
- সমাজকল্যাণ মন্ত্রণালয়
