ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান
×

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি-আইএসপিআর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ১০:২৮ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ১১:১৪

সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ২৭ আগস্ট সেনাপ্রধান দেশে ফিরবেন।

আরও পড়ুন

×