ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষার সঙ্গে ক্রীড়াচর্চা যুক্ত করতে হবে: বাফুফে সভাপতি

শিক্ষার সঙ্গে ক্রীড়াচর্চা যুক্ত করতে হবে: বাফুফে সভাপতি
×

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ২১:৫৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং বিএনপি নেতা তাবিথ আউয়াল বলেন, ফুটবল ফেডারেশনের দায়িত্ব খেলার কাঠামো তৈরি ও প্রশিক্ষণে সহায়তা করা। আর শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা সকলের দায়িত্ব।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল আয়োজিত ‘ডেমোক্রেসি ফর উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
তাবিথ আওয়াল বলেন, বিএনপির ৩১ দফার একটি শিক্ষার সঙ্গে ক্রীড়াকে সংযুক্ত করে মানসিক উৎকর্ষ সাধন করা। জাতীয়তাবাদী দল বিশ্বাস করে শিক্ষার জায়গাকে প্রসারিত করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়াম এবং প্রতি বিদ্যালয়ের সামনে খেলার মাঠ থাকা উচিত।

বাফুফে সভাপতি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে এগিয়ে রয়েছে। এখানে একটি সমৃদ্ধ স্টেডিয়াম রয়েছে। 
অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর রাষ্ট্র গঠনে ছাত্রদল কাজ করছে। ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ শাখার নেতাকর্মীরা।

আরও পড়ুন

×