সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ
মাহবুব তালুকদার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১১:২১
সাবেক নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক-সাহিত্যিক মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২৫ আগস্ট তাঁর মৃত্যু হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকার নারিন্দায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে।
নারিন্দার পীরসাহেব মাহবুব তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর ছোট মেয়ের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহবুব তালুকদারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
- বিষয় :
- মাহবুব তালুকদার
- মৃত্যুবার্ষিকী
