ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মারা গেছেন
×

মো. গোলাম মোস্তফা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ২১:১৭

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান স্থপতি মোশতাক আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে মোস্তফার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্যে, পিরোজপুরে জন্ম নেওয়া মো. গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার পরিচয় প্রদানের পাশাপাশি নিজ এলাকায় জনসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন

×