ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৪৮তম বিশেষ বিসিএস

প্রিলি-ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগের দাবি 

প্রিলি-ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগের দাবি 
×

৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরামের সংবাদ সম্মেলন। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৭:০৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ১৯:০১

৪৮তম বিশেষ বিসিএসের নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণদের  নিয়োগের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম’ নামক এক সংগঠনের ব্যানারে এই দাবি জানান তারা।

সংগঠনের আহ্বায়ক ডা. গোলাম সামদানী বলেন, চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসের নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ৬৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। এর  মধ্যে ৪ হাজারের মতো পরিক্ষার্থীর ভাইভা নেওয়া হয়েছে। বাকীদের ভাইভা শেষ হলে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে। কারণ হিসেবে তিনি আরও উল্লেখ করেন বিসিএসের (৪৫, ৪৬, ৪৭তম) চূড়ান্ত ফল প্রকাশের পর অনেক প্রার্থী পদত্যাগ করলে এই পদগুলো ফের শূন্য হয়ে পড়বে। ফলে দীর্ঘদিন ধরেই চলা চিকিৎসক সংকট নিরসন সম্ভব হবে না। মাধ্যমে পূর্বঘোষিত সংখ্যার বাইরে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সংস্কার কমিশনের তথ্য অনুযায়ী, সারাদেশে বর্তমানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদে দ্রুত নিয়োগ না দেওয়া হলে তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে।

চিকিৎসক ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, অতীতেও ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে পূর্বনির্ধারিত সংখ্যার অতিরিক্ত প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে এবারও সেই ধারা অনুসরণ করে অতিরিক্ত নিয়োগের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

×