ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব
×

আব্দুর রহমান তরফদার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৭:১৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ১৭:১৪

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।  
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।  

আরও পড়ুন

×