ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি
×

ইজতেমা মাঠ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২১:০৬

টঙ্গীর ইজতেমা মাঠে ২০১৮ এবং ২০২৪ সালে হত্যাকাণ্ড নিয়ে মামলায় চার্জশিট দাখিল, জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার। তিনি বলেন, মাওলানা সাদপন্থিদের হামলায় ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ময়দানে শুরায়ি নেজামপন্থি একজন খুন হন। আহত হন অনেকে। এছাড়া ২০২৪ সালের ১৭ ডিসেম্বর শুরায়ি নেজামের অনুসারীদের ওপর হামলা চালায় সাদপন্থিরা। এতে চারজন মারা যান। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো– হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দাখিল ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাদপন্থিদের দুজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করতে হবে। হত্যার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। সারাদেশের তাবলিগ মসজিদগুলোকে হামলামুক্ত রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন

×