ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে কমিটি

বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে কমিটি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:৪৮

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন– বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং উপপরিচালক ওবায়দুল করিম খান। গত বুধবার তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও  পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন-সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে। ওই কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে উৎকোচ লেনদেন-সংক্রান্ত ভিডিও ফুটেজের বিষয়ে তদন্তপূর্বক অর্থ লেনদেনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

এতে আরও বলা হয়, উৎকোচ গ্রহণের ঘটনা নজরে আসার পর, বুধবার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে তাৎক্ষণিক অভিযুক্ত আব্দুর রহিম ও ওবায়দুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিআইডব্লিউটিএ ওইদিনই পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করে।

আরও পড়ুন

×