আশুলিয়ায় ৬ হত্যা
সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের দুইজন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:৩৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল ২ এ দিন ধার্য করেন।
এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা। তবে রেজওয়ানুলের জেরা শেষ হলেও সজলের বাবার সাক্ষ্য চলমান। বাকি সাক্ষ্যগ্রহণ পরবর্তী দিনে হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে, রোববার এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি গত বছরের ৫ আগস্ট আশুলিয়ার সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন। ১৬ আসামের মধ্যে আটজন পলাতক। সোমবার ৮ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
