ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্নীতি

গণপূর্তের উপসহকারী প্রকৌশলী চাকরিচ্যুত

গণপূর্তের উপসহকারী প্রকৌশলী চাকরিচ্যুত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৪৫

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিককে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিটন খাগড়াছড়ি গণপূর্ত উপবিভাগে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ নিয়েছেন। এছাড়া চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ তাকে কারাদণ্ড দেন। এ কারণে সরকারি চাকুরি আইন অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিটন মল্লিকের বিরুদ্ধে বিভাগীয় মামলা তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে ও প্রেসিডেন্টের আদেশক্রমে তাকে ‘চাকুরি থেকে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×