ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর, চাওয়া হচ্ছে টাকা

হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর, চাওয়া হচ্ছে টাকা
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:০০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২২

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকারের কবলে পড়েছে। ওই নম্বর থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানানো হয়েছে। 

বুধবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নম্বর থেকে একজন সাংবাদিকের নম্বরে পাঠানো বার্তায় বলা হয়, আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।

 

আরও পড়ুন

×