ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা
×

কামাল আতাতুর্ক এভিনিউতে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১৩:৫৬ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ১৫:৫৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের ইসলাম ধর্মে বলা আছে—লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন— অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। আমরা যার যার জায়গা থেকে এই কথাটি যদি মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে স্থাপিত গুলশান‑বনানীর পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিজয়া দশমী। বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। কিন্তু এই কয়েক দিন সারাদেশে খুব আনন্দ ও উচ্ছ্বাসে পূজা উদযাপন করা হয়েছে। আমিও পূজার আনন্দে অংশগ্রহণ করতে এখানে এসেছি।

পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ অনেক সনাতনধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। তারা গতানুগতিকভাবেই গুলশান ও বনানী এলাকায় পূজা অর্চনার জন্য স্থায়ী মণ্ডপ স্থানের দাবি তোলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

আরও পড়ুন

×