ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনএপিডির ডিজি পদের প্রজ্ঞাপনে ভুল

এনএপিডির ডিজি পদের প্রজ্ঞাপনে ভুল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২৩:২৭

তিনজন সচিবের দপ্তর বদল করা হয়েছে। এর মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নতুন সচিব পেয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত জ্যেষ্ঠ সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) বদলি করা হয়েছে। এনএপিডির প্রধানের পদটি মহাপরিচালকের। কিন্তু সিদ্দিক জোবায়েরকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এনএপিডিপ্রধান পদবিতে মহাপরিচালক। তাই এ পদের কর্মকর্তাকে মহাপরিচালক না বলে সরসরি জ্যেষ্ঠ সচিব বলার কোনো সুযোগ নেই।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল। কিন্তু রাত ৩টায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ ঘটনায় শিক্ষার্থীরা শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করে। অভিযোগ রয়েছে, সিদ্দিক জোবায়ের পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন না। এ কারণে তাঁকে ২৩ জুলাই প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে। এনএপিডির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়।

আরও পড়ুন

×