রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
রোমে দুইদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রেস উইংয়ের সৌজন্যে
বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৩:৩৩
ইতালির রাজধানী রোমে দুইদিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার সকালে দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন।
এছাড়া, অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
- বিষয় :
- প্রধান উপদেষ্টা
- অধ্যাপক মুহাম্মদ ইউনূস
- রোম
