ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট: ধর্ম উপদেষ্টা

চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট: ধর্ম উপদেষ্টা
×

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ০২:৩২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ০২:৩২

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, মুসলিম সমাজের হৃৎপিণ্ড মসজিদ। এটিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সময়োপযোগী করা হচ্ছে। চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সব অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হবে। এই লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে সরকার। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে। এ নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম কর্মশালায় মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা-২০২৫-এর খসড়া উপস্থাপন করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। অন্যদের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মুহাম্মদ আবদুল মালেক, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মওলানা কাজী আবু হুরায়রা ও মহাসচিব মওলানা শাহ নজরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি কাসেম শরীফ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মজসিদ নীতিমালা যুগোপযোগী করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×