ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের শামসুজ্জামান দুদকের মামলায় কারাগারে

কারিগরি শিক্ষা বোর্ডের শামসুজ্জামান দুদকের মামলায় কারাগারে
×

দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১৯:৪৪

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক প্রোগ্রামার এ কে এম শামসুজ্জামানকে গ্রেপ্তা‌র করে আদালতে সোপর্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী তিনি বর্তমানে কারাগারে আছেন।

গত ২০২০ সালের ২৮ জুলাই কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলাটি তদন্তকালে তাকে গ্রেপ্তা‌র করা হলো।

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং ছাড়াও তার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ রয়েছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে আসামি এ কে এম শামছুজ্জামান ৯৯ লাখ ৯৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

তার বিরুদ্ধে ৭৫ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ ছিল। তদন্তকালে নামে-বেনাম থাকা সম্পদের পরিমাণ বাড়বে বলে জানা গেছে।

আরও পড়ুন

×