ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন

সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন
×

মা তহুরা আলীর সঙ্গে অভিনেত্রী শাওন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১২:০৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ১৯:১৪

সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনের মা। 

বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।  

সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওন লিখেছেন, 'গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী মা মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে দেন।' 

অভিনেত্রী শাওন জানান, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে। 

তহুরা আলী প্রথম দফায় ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে (জামালপুর, শেরপুর) সংসদ সদস্য ছিলেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য (ফেনী) ছিলেন তিনি।

তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

আরও পড়ুন

×