ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৯৭ দিন পর হাসপাতাল ছাড়লেন মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

৯৭ দিন পর হাসপাতাল ছাড়লেন মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ
×

সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ১৫:৩৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ১৬:০৬

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে টানা ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল ছেড়েছে শিক্ষার্থী নাভিদ নেওয়াজ।

আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, নাভিদ এখন সম্পূর্ণ সুস্থ। দীর্ঘ চিকিৎসার পর নাভিদ আজ বাড়ি ফিরছে। আমরা তার সম্পূর্ণ সুস্থতার জন্য আনন্দিত।

১২ বছর বয়সী নাভিদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। চিকিৎসার দীর্ঘ সময়ে তার ৩৮টি অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানান ডা. নাসির উদ্দিন।

গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় দগ্ধ হয় নাভিদ। দুর্ঘটনার পর প্রথমে তাকে সিএমএইচে নেওয়া হয়, পরে স্থানান্তর করা হয় বার্ন ইনস্টিটিউটে।

দীর্ঘ ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সেরে উঠে বাড়ি ফিরল নাভিদ।

আরও পড়ুন

×