নতুন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ১৭:০৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।
আজ সোমবার এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত। এদিন আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট আদালতের কৌশুলি অ্যাডভোকেট হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নিহত তাজুল ইসলাম (৫৯) রেন্ট-এ-কারের ব্যবসা করতেন। গত ১৮ জুলাই নিহত তাজুল রোজা রাখায় ওই সময় তাকওয়া মসজিদে নামাজ শেষে ইফতার কেনার জন্য বের হয়ে ফুটপাতের ওপর দিয়ে হাটতে হাটতে রবীন্দ্র স্বরণি রোডের রাস্তার ওপর আসলে আসামিদের ছোঁড়া গুলি তার বুকের বাম পাশে লেগে গুরুতর জখম হন।
পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে রেদোয়ান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
- বিষয় :
- মেয়র আতিকুল ইসলাম
- হত্যা মামলা
- গ্রেপ্তার
