লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ১৫:৩৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ১৫:৩৭
পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
ছাড়া তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- বিষয় :
- পুলিশ
- অস্ত্র উদ্ধার
- পুরস্কার ঘোষণা
